রণ(Rann) একটি ড্রামা পলিটিক্যাল থ্রিলার মুভি। যেখানে কোন মারপিট বা নাচানাচি বা নায়িকার বিশেষ কোন ভুমিকা ছাড়াই তৈরি করা হয় সিনেমাটি। মিডিয়াতে রাজনীতি বা রাজনীতিতে মিডিয়া কিভাবে জড়িত তা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। রাম গোপাল ভার্মার পরিচালনায় ছবিটিতে মুল ভুমিকা অভিনয় করেন- অমিতাভ বচ্চন, পরেশ রাওয়াল, রিতেশ দেশমুখ, সূদ্বীপ, রাজপাল যাদব। কাহিনীতে, একটি টিভি চ্যানেলের সিইও- যিনি সততা, সংগ্রাম ও নিষ্ঠার সাথে তিন দশক ধরে সংবাদ মিডিয়াতে কাজ করে আসছেন। নিজের লোভী ছেলে, প্রতিযোগী এবং খারাপ রাজনীতিবিদের প্ররোচনায় কিভাবে একটি সাজানো সন্ত্রাসী হামলার দৃশ্যপটের সংবাদ পরিবেশন করে, পুরো দেশের রাজনীতির প্রেক্ষাপট এবং টিভি চ্যানেলের টিআরপি পাল্টে যায় তা দেখানো হয়েছে। শ্বাসরুদ্ধকর রহস্য নিয়ে এগিয়ে যায় সিনেমার কাহিনি- ইউটিউবে দেখুন-